পুঁজিবাদী ব্যবস্থার তীব্র শোষণ বঞ্চনার বিরুদ্ধে ব্যবস্থা বদলের নতুন শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে —— নুর আহমদ বকুল

0

“বর্তমান বিশ্বব্যবস্থা ও পুঁজির শোষণের নয়া কৌশল ও প্রযুক্তির উৎকর্ষতা তীব্র শোষণ বৈষম্য বাড়িয়ে তুলছে। শ্রমজীবী মেহনতি মানুষের শ্রমরক্ষার পথকে আরো দুর্বিষহ করে তোলা হচ্ছে। মানুষের মানবিক অধিকার কে রক্ষা করতে পুঁজি ও রাষ্ট্র ন্যূনতম ভূমিকা রাখছেনা। মুনাফার উৎকর্ষতা বাড়াতে শ্রম ও শোষণের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের শ্রমজীবী মানুষ এখন অপ্রচলিত খাতে ৮৭% শ্রম দিচ্ছে। সেখানে কোন ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন কাজ করছে না বা করতে দেওয়া হচ্ছে না। শ্রমজীবী মেহনতি মানুষের রাষ্ট্র ব্যবস্থার সংগ্রাম এগিয়ে নিয়ে নিতে হলে শ্রম অধিকার মানবিক মর্যাদা লড়াইকে বেগবান করতে হবে। সেখানে মালিক পক্ষের ট্রেড ইউনিয়ন বা এনজিও মার্কা ট্রেড ইউনিয়ন অপ্রচলিত খাতের শ্রমজীবীদের স্বার্থ রক্ষা করছে না। আদর্শবাদী লড়াকু শ্রমিক সংগঠন গড়ে তোলাই এখন জরুরী কাজ।”


আজ ২৪ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আয়োজিত শ্রমিক সংগঠনগুলোর এক সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমেদ বকুল উপরোক্ত বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা কমরেড কামরুল হাসান, সভা পরিচালনা করেন শ্রমিক নেতা কমরেড হিমাংশু সাহা। সারাদেশ থেকে আগত শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা দেলোয়ার উদ্দিন দিলু, রবিউল আলম খোকা, মতিন মোল্লা, সাব্বাহ আলী খান কলিন্স, খলিলুর রহমান,হাফিজ সরকার, মোস্তফা সাচ, শাহীন শেখ প্রমুখ।
সভায় খাপড়া ওয়ার্ডের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

Share.