রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও বিচার করতে হবে ___ ওয়ার্কার্স পার্টি

0

প্রেস বিবৃতি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এক বিবৃতিতে রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের ৪ জনের হত্যাকাণ্ড নিয়ে পুলিশের সৃষ্ট তদন্তে ও বক্তব্যে যে সংশয় সৃষ্টি হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত দাবী করেছেন।
নেতৃবৃন্দ কবলেন, গণপতি চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ড নিয়ে প্রথম থেকেই পুলিশ একধরনের ধোঁয়াশা তৈরী করেছে, পুলিশের কর্মকর্তা বদলী, নতুন তদত্ত কমিটি দেওয়া, স্থানীয় সামাজিক মিডিয়ায় অনুসন্ধানী প্রতিবেদন, দু’দিন পরে আসামীর বাড়ীর আলামত নষ্ট করার চেষ্টা ইত্যাদি সমস্ত ঘটনায় এই হত্যাকাণ্ড সম্পর্কে মানুষের মনে নানান প্রশ্ন ও সংশয় উদ্রেক করছে, যা স্বাধীন ও ন্যায্য বিচার পাবার পথে অন্তরায় হতে পারে। এই হত্যাকাণ্ডের প্রকৃত আসামী এবং মোটিভ ধরতে না পারলে ক্রমাগতভাবে একটা বির্তক তৈরী করবে। এই ধরণের হত্যাকাণ্ড করতে পারাটাই সমাজের অস্থির ও আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতির দিক নির্দেশ করে। দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় আতঙ্কিত হয়ে পড়েছে। ইতোমধ্যে দেশব্যাপী উগ্রমৌলবাদী শক্তি তৌহিদী জনতার নামে নানান জায়গায় ফতোয়াবাজী ও আক্রমন চালাচ্ছে এমন কি পুলিশের অনুষ্ঠান পণ্ড করে দেবার মতো ঘটনা ঘটিয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হলে উন্নয়নের ধারা বন্ধ হয়ে যাবে। সরকারের উচিত হবে অত্যন্ত দৃঢ়তা ও সততার সঙ্গে গণপতি চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচারের সুরাহা করে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা।

Share.