ইরানের বিরুদ্ধে সামুদ্রিক প্রতিরক্ষায় সৌদি যুদ্ধজোটে বাংলাদেশের অংশ গ্রহণ বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির বরখেলাপ ——ওয়ার্কার্স পার্টি

0

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল ইরানের বিরুদ্ধে সমুদ্র প্রতিরক্ষা সৌদী যুদ্ধ জোটে বাংলাদেশকে জড়িয়ে ফেলায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে নিম্ন লিখিত বিবৃতি প্রদান করে নেতৃবৃন্দ বলেন, ইরান-ইসরাইল মার্কিন যুদ্ধে সাম্রাজ্যবাদী মার্কিন কৌশলে ইরানের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোট মধ্যপ্রাচ্যে এক নতুন যুদ্ধ উন্মাদনা তৈরী করলো। সেই উন্মাদনায় বাংলাদেশের জনগণকে না জানিয়ে ইরানের বিরুদ্ধে ঐ জোটে বাংলাদেশকে অর্ন্তভুক্ত করার অর্থই হলো একটি অনাকাঙ্খিত যুদ্ধে বাংলাদেশকে জড়িয়ে ফেলা। যা বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির বরখেলাপ। বর্তমান সরকার মার্কিন আক্রমনের শিকার ইরানি জনগণের পাশে না দাড়িয়ে মার্কিন নির্দেশিত পথে হেটে বাংলাদেশকে বিপদগ্রস্থ করে তুলবে। এটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই জোটে অংশ না নেবার আহবান জানান। মার্কিন নীতির তল্পিবাহক হওয়ারও তীব্র নিন্দা জানান।

Share.