বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো এক বিবৃতিতে অতি উগ্রবাদী দক্ষিণপন্থী শক্তির গত দু’দিন দেশব্যপী তান্ডবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয় দখল, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ যুব মৈত্রীর অফিস ভাংচুর, প্রথমআলো ও ডেইলী ষ্টার প্রত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া, বাঙালী সংস্কৃতি লালন প্রতিষ্ঠান ছায়ানট, উদিচী পুড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ আরো বলেন অত্যন্ত সুপরিকল্পিতভাবে ভাবে সা¤্রাজ্যবাদী মৌলবাদী শক্তি বাংলাদেশকে অস্থিশীল করতে ক্ষমতাসীন শাসকদের সহযোগিতায় মবতন্ত্রের রাজত্ব কায়েম করেছে। হত্যা খুন সন্ত্রাস ধর্ষন সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখন ডালভাত হয়ে গেছে। সাধারণ মানুষ সহ ব্যাক্তি প্রতিষ্ঠান কারো নিরাপত্তা নেই। দিন দুপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে লাশ পুড়িয়ে হত্যাকারীরা উল্লাস করলেও সরকারী প্রশাসনের প্রতিক্রিয়া হয় না। প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে নির্মূল করতে ধর্মান্ধ ফ্যসিবাদী শক্তি সরকারের নাকের ডগায় বাড়ীঘর বারংবার জ্বালিয়ে দিচ্ছে। ধর্ষকামী মনসিকতায় ধানমন্ডী ৩২নং বঙ্গবন্ধুর বাড়িটি পৈশাচিক ঊল্লাসে ভংচুর আব্যহত রেখেছে যা সুস্থ বিবেকের পরিচয় নয়। নেতৃবৃন্দ বলেন ডঃ ইউনুছ যে জনগনকে যে প্রতিশ্রæতি দিয়ে ক্ষমতাকেন্দ্রে বসেছিলেন তার কোন কথায় তিনি রাখতে পারছেন না বরং রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে জনগনের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন। দেশকে গৃহযুদ্ধের ঠেলে দিচ্ছেন। এই নিরাপত্তাহীন দমবন্ধ পরিস্থিতিতে জনগণ মুক্তি চাইছে। ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি ও পরিবেশকে নিশ্চিত করে সকল দলের অংশগ্রহণ সাপেক্ষে একটি ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করে নির্বাচিত রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন জনগণ এটাই প্রত্যাশা করে।
অতি উগ্রবাদী দক্ষিণপন্থী শক্তির তান্ডবের তীব্র নিন্দা—বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
0
Share.