বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা, সৃজন সাংস্কৃতিক গোষ্ঠির সংগঠক, আজীবন লড়াই-সংগ্রামী, শোষণহীন সমাজ বিনির্মাণে যিনি গণসংগীতকে করেছিলেন সমাজ পরিবির্তনের হাতিয়ার, সুরকার ও গণসংগীত শিল্পী, কমরেড কামরুদ্দিন আফসারের মরদেহে আজ ১ জুন ২০২৬ কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১১টায় শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। শ্রদ্ধার্ঘ অর্পণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড মুর্শিদা আখতার নাহার, শেরপুর জেলা সম্পাদক কমরেড রাজিয়া সুলতানা, কমরেড জহুরুল হক, কমরেড ফাহাদ বিন হাসান সজীব। আরো উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক ও প্রকাশক অশোক ধর, সাংবাদিক হুমায়ুন মুজিব।
কমরেড কামরুদ্দিন আফসারের মরদেহে ওয়ার্কার্স পার্টি শ্রদ্ধা নিবেদন
0
Share.