বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

0

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আজ ৩০/১২/২০২৫ তারিখে এক শোক বিবৃতিতে বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া এক রাজনৈতিক অস্থির সময়ে তাঁর দলের হাল ধরেছিলেন। এদেশে সামরিক স্বৈরাচার বিরোধী সংগ্রামে অনড় ভূমিকা রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সফল হয়েছিলেন। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ বর্ণাঢ্য জীবনে এদেশের গণতান্ত্রিক সংগ্রাম ও উন্নয়নে অবদান রেখেছেন এবং মানুষের ভালবাসা অর্জন করেছিলেন। বেগম জিয়াকে এদেশে মানুষ তার অবদানের জন্য স্মরণ করবে।

Share.