রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয়বারের মতো গভীর রাতে পরিকল্পিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ১৮ ডিসেম্বর গভীর রাতে একদল দুষ্কৃতকারী কেন্দ্রীয় অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ সামগ্রী তছনছ করে।
সম্প্রতি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাংচুর ও সরকারের আশীর্বাদপুষ্ট একদল দুষ্কৃতকারীর মাধ্যমে দখল, ১৮ ডিসেম্বর ২০২৫ মধ্যরাতে বাংলাদেশ ছাত্র মৈত্রী ও যুব মৈত্রী অফিস ভাংচুর ও তছনছ করা, ঘোষনা দিয়ে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা দেশের প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য গভীর উদ্বেগজনক। এই হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ ও দখল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের অগ্রযাত্রায় বাঁধা হিসেবেই গণ্য হবে এবং মুক্তবুদ্ধির চর্চা ব্যহত করবে।
বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটি এক বিবৃতিতে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। একই সঙ্গে সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।
যুব মৈত্রী কেন্দ্রীয় অফিসে হামলা গণতান্ত্রিক পরিবেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের নামান্তর
0
Share.