সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস পালনের তীব্র ক্ষোভ ও সমালোচনা —- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

0

বাংলাদেশের ওয়ার্কার্সস পার্টি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল এক বিবৃতিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস পালনে বর্তমান সরকারের তীব্র সমালোচনা সহ ক্ষোভ প্রকাশ করেন|

নেতৃবৃন্দ বলেন, আমেরিকা তথা মার্কিন সাম্রাজ্যবাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধীতার করেছিল| তৎকালীন মুক্তিযুদ্ধে লড়াইয়ের বিরুদ্ধে ৭ম নৌবহর পাঠিয়ে পাকিস্তানী বাহিনীর মনোবল বাড়াতে চেষ্টা করেছিল সেই সংগে ‘৭১ এর গণহত্যার অধ্যায় বাংগালী জাতির  ইতিহাসে বিস্মৃত হয় নি|
বর্তমান বিএনপির সরকারী দল ও বিরোধী দলের যৌথভাবে দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠান পালন ছিলো মুক্তিযুদ্ধে ইতিহাসের সংগে কটাক্ষ করা| শুধু তাই নয় সমমর্যাদার কুটনৈতিক নীতিকে বিসর্জন দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদী তোষণনীতির এক উলঙ্গ বহি:প্রকাশ|
সাম্রাজ্যবাদী তোষণনীতি কোন দেশেরই মঙ্গলবয়ে আনেনি| শেষ পর্যন্ত জনগণের গণতন্ত্র স্বাধীনতার লড়াই জয়লাভ করেছে| বাংলাদেশের জনগণ ইতোমধ্যে বাংলাদেশ-মার্কিন অসমচুক্তির বিরুদ্ধে তাদের বিক্ষুদ্ধতা প্রকাশ করেছে| আগামীতে তা আরো তীব্র হবে| মার্কিন সাম্রাজ্যবাদের তোষণে বিএনপি-জামাতের মধ্যে কোন ফারাক দেখা যাচ্ছে না| ‘৭১ এ জামাত যেমন আমেরিকার দালালী করেছিলো এখনো তা’ অব্যহত রেখেছে|
এদেশে মার্কিন সাম্রজ্যবাদ ও মৌলবাদ বিরোধী সংগ্রামে সকল প্রগতিশীল, জাতীয়তাবাদী, গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান|”

Share.